
জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল এলাকায় শিব্বির আহমদ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে স্থানীয় আলিফ কমিউনিটি সেন্টারে শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী প্রথম হিফযুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় ২০ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতা শেষে পাঁচজন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রথম স্থান অর্জন করেন জামেয়া ইসলামিয়া ফরজে আম সুন্সিবাজার মাদ্রাসার শিক্ষার্থী মাহমুদুর রহমান। দ্বিতীয় স্থান অর্জন করেন শাহ শাবাহার উদ্দিন কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফিজ শাহিদুর রহমান। তৃতীয় হন জামিয়া আব্দুল গফফার মামরখানী মাদ্রাসার হাফিজ ইয়াহিয়া আহমদ। চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেন যথাক্রমে হাফিজ রাকিব রাজা ও হাফিজ আব্দুল্লাহ আল মেহেদি।
বিজয়ীদের হাতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আহমদ মনসুর আলম এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক তারেক আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কুতুব উদ্দিন ও গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ।
হাফিজ আনহারুল আলমের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজ আব্দুল হান্নান, হাফিজ হাবিবুর রহমান ও হাফিজ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জকিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, জেড টিভির নির্বাহী সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ শাকির, মাওলানা মস্তফা আহমদ, নাজমুদ্দিন মাহমুদ, আবু সুফিয়ান, আব্দুস সামাদ, কবির আহমদ, ইমরান আহমদ প্রমুখ।