
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে কালিগঞ্জের ‘জান্নাত কনভেনশন হলে’ অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা সভাপতি নাজির আহমেদ আফজালের সভাপতিত্বে এবং সেক্রেটারি খালিদ হাসান চৌধুরী রাহীর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় ছাত্রশিবিরের সাথী মিনহাজ আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির সিলেট জেলা (পূর্ব)সভাপতি আবু আইয়ুব মঞ্জু, সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক রেজাউল করিম, সাবেক উপজেলা জামাতের আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ।
এছাড়াও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি সারওয়ার হোসাইন এবং ছাত্রশিবিরের উপজেলা শাখার বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীল বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অফিস ও এইচআরডি সম্পাদক নাজিম আহমদ চৌধুরী,অর্থ ও কলেজ সম্পাদক ফজল আহমদ,সাহিত্য সম্পাদক সাইফ ইসলাম চৌধুরী,প্রকাশনা সম্পাদক গিলমান আহমদ চৌধুরী,প্রচার সম্পাদক এম এ হাফিজ,সুলতানপুর ইউনিয়ন সভাপতি জাবেদ আহমেদ।
উপস্থিত ছিলেন ছাত্র শিবির জকিগঞ্জ সরকারি কলেজ সভাপতি, সাকিব আহমদ ,ইছামতি ডিগ্রি কলেজ সভাপতি নাইম আহমেদ চৌধুরী , ছিদ্দিক আহমেদ, জাহিদ আহমেদ, রেজাউল করিম, রুযেল আহমদ, আবু আহমদ আবিদ, আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সংবর্ধনার আনুষ্ঠানিক সমাপ্তি হয়।