
সিলেটের প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ গঠনের লক্ষ্যে শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই, শনিবার সকাল ১১টায় মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রাক্তন শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ও ইমাম হাফিজ ক্বারী মাওলানা আজিজুর রহমান। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাকিম, মাওলানা কবি মহি উদ্দিন হায়দার ও লন্ডনপ্রবাসী মাওলানা আব্দুল কুদ্দুস।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের মধ্যে ঐক্য ও সম্পর্ক গড়ে তুলতে একটি সংগঠন সময়ের দাবি। আলোচনার পর সর্বসম্মত সিদ্ধান্তে ৫ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়, যারা আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব পান।
সার্চ কমিটির সদস্যরা হলেন, আলহাজ্ব মাওলানা মো. নুরুল ইসলাম (সাবেক অধ্যক্ষ, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা), মাওলানা মোশাহিদ আহমদ কামালী (খতিব, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ), মাওলানা আব্দুল বাছিত (মুহাদ্দিস, ইছামতি কামিল মাদ্রাসা), মাওলানা এখলাসুর রহমান ও মাওলানা আব্দুল জব্বার।
পরে সার্চ কমিটির দ্বারা নির্বাচিত ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক নির্বাচিত হন মাওলানা আজিজুর রহমান তাপাদার (ইমাম ও খতিব, কালিগঞ্জ বাজার জামে মসজিদ) এবং সদস্য সচিব নির্বাচিত হন লেখক ও প্রবাসী মাওলানা আব্দুল আউয়াল হেলাল ( ইউকে)। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন মাওলানা ইমাদ উদ্দিন (হাতিডহর), মাওলানা আব্দুল হাকিম, প্রিন্সিপাল মাওলানা শিহাবুর রহমান চৌধুরী (অধ্যক্ষ, ইছামতি কামিল মাদ্রাসা)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাওলানা ছালিক আহমদ (মাতারগ্রাম), হাফিজ মাওলানা আব্দুল ওহাব (উপাধ্যক্ষ, ফেঞ্চুগঞ্জ কামিল মাদ্রাসা), মাস্টার মহিউদ্দিন হায়দার (হাসিতলা), মাওলানা নজরুল হক (সোনাসার), মাওলানা ওহীদুজ্জামান চৌধুরী খছরু (উপাধ্যক্ষ, চান্দগ্রাম ফাজিল মাদ্রাসা), মাওলানা মুহিবুর রহমান (সুপার, ডা. তফজ্জুল আলী মহিলা দাখিল মাদ্রাসা), মাওলানা আব্দুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম (কুলাউড়া, ইউকে), মাওলানা আব্দুল কুদ্দুছ (ইউকে), মাওলানা শাহিন আহমদ (শিক্ষক, ইছামতি উচ্চ বিদ্যালয়), আহমদ ছিদ্দিক চৌধুরী হাসান (বাল্লাহ) এবং মো. আব্দুল হালিম (মুহাম্মদপুর)।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই সংগঠনের মাধ্যমে প্রাক্তন ছাত্রদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে এবং মাদ্রাসার উন্নয়ন ও সমাজকল্যাণে সক্রিয় ভূমিকা রেখে যাবে।