কসকনকপুর বহুমুখী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গণসংবর্ধনা

Spread the love

জকিগঞ্জ টিভি:: কসকনকপুর বহুমুখী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গণসংবর্ধনা প্রদান সম্পন্ন হয়েছে।

২৯ নভেম্বর শুক্রবার দুপুর ২টায় কসকনকপুর আলী খাঁ জামে মসজিদ প্রাঙ্গনে আব্দুল জলিল তাপাদারের সভাপতিত্বে ও সয়েফ উদ্দিন তাপাদারের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আব্দুস সবুর, সিলেট উইমেন্স মডেল কলেজের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ তাপাদার, কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাই, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ইকবাল আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তরী সম্পাদক সেলিম সওদাগর, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুস্তফা উদ্দিন, ছাত্রলীগ নেতা তানভীর আহমদ প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম এ শহিদ শামীম, আফজাল হোসেন আব্দুল মুকিত তাপাদার, পল্লী বিদ্যুৎ শাখা সিলেট-১’র নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল হক তাপাদারসহ কসকনকপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ।
পরে সংস্থার সদস্যরা অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মান জানান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *