জকিগঞ্জে সার্ক ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও মিথ্যাচার প্রতিরোধে মানবাধিকার কর্মীদের ভূমিকা শীর্ষক সভা শনিবার দুপুর ১টায় কালিগঞ্জ বাজারস্থ সার্কের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ডালিম আহমদের পরিচালনায় শুরুতে কুরআন তিলাওয়াত করেন ধর্ম বিষয় সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, ফাউন্ডেশনের সিলেট জেলা সভাপতি হুসেইন আহমদ, সাধারণ সম্পাদক আহমদ সুফিয়ান, মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন নোমান উদ্দিন চৌধুরী, সজল কুমার বম্মর্ণ, লুকু, ফারুক আহমদ, কবির আহমদ, মিনহাজ আহমদ, আব্দুল মুতলিব সহ সংগঠনের সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয় উদ্বোধন করেন। এছাড়া সদস্যদের মাঝে আইডি কার্ড, লগো ও সনদ বিতরণ করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *