সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

Spread the love


জকিগঞ্জ টিভি:: সিলেটের সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

৩০ নভেম্বর শনিবার জকিগঞ্জের ইছামতি (খ) সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এই ব্যাগ বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। সোসাইটি সভাপতি মোঃ হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসময় প্রায় ১৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন, মুস্তাক ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং ইষ্টট্রাবলিষ্টমেন্ট এর সত্ত্বাধিকারী নিজাম উদ্দিন মাহতাব।

প্রধান শিক্ষক মকবুল হোসেনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ফারজানা বেগমের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুল মালিক, সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক ফরহাদ আহমদ, সদস্য আব্দুল আজিজ তামিম, শাহেদ আহমদ, শুনিতাঙ্গন এর সদস্য নাসির হোসেন, জসিম উদ্দিন। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষিকা শাহিনা আক্তার কলি, মরিয়ম বেগম, অরুনা চৌধুরী সহ এলাকার সর্বস্তরের জন সাধারণ।

অতিথিরা বক্তব্যে বলেন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট সর্বদা মানবিক কাজে নিয়োজিত রয়েছে। তারা সুবিধাবঞ্চিত এলাকা ও মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের বিশ্বাস সোসাইটি একদিন অনেক দুর এগিয়ে যাবে।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *