জকিগঞ্জ টিভি :: সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতন পরিদর্শন করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ।
৩০ নভেম্বর রোজ শনিবার সকাল এগারোটার সময় পরিদর্শনে এসে বিদ্যালয়ের কার্যক্রম দেখে প্রশংসা করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় প্রতিনিধি ডাঃ ইসলাম উদ্দিন বলেন,শিক্ষাই জাতির মেরুদণ্ড। বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল শিক্ষার আলো পৌছে গেলে বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি মডেল হিসেবে পরিচিতি লাভ করবে। তিনি মনে করেন, এই বিদ্যালয় একজন সহকারী অধ্যাপক এর তত্ত্বাবধানে উচ্চ শিক্ষিত শিক্ষক/শিক্ষিকা দ্বারা পরিচালিত হচ্ছে একদিন দেশের স্বনামধন্য বিদ্যালয় হিসেবে সুনাম অর্জন করবে। সিলেট জেলার সভাপতি হোসেন আহমদ বলেন,বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই দক্ষ শিক্ষকদের পরিশ্রমে নানা রকমের কার্যক্রম প্রশংসার দাবিদার। তিনি বলেন, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ এলাকার গুনিজনদের সংবর্ধনা বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয় এতে সর্বমহলে বিদ্যালয় প্রশংসিত হচ্ছে। এই বিদ্যালয় একদিন অনেক সম্মান নিয়ে আসবে।
সাধারণ সম্পাদক আহমদ সুফিয়ান বলেন,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের কাছে সারাজীবন আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আমাকে সামাজিক কাজের স্বীকৃতিস্বরুপ ২০১৮ সালে এই বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছিল। তিনি বলেন, এই বিদ্যালয় লেখাপড়ার পাশাপাশি গুনিজনদের কিভাবে সম্মান দিতে হয় তা সবাইকে জানিয়ে দিতেছে।
এ সময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলার ধর্ম বিষয় সম্পাদক আসাদ আহমদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জকিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আবেদিন ফাহিম, শাহজালাল রক্ত ফোরাম ফাউন্ডেশন এর সভাপতি ফয়সাল আহসান, সহ–অর্থ বিষয় সম্পাদক জাহেদ আহমদ।
বিদ্যালয়ের প্রিন্সিপাল সাইফুর রহমান সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ বিদ্যালয় পরিদর্শন করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করার জন্য নানারকম কার্যক্রম হাতে নিয়েছে। বিশেষ করে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজাদ উদ্দিনের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় সকল শিক্ষক/শিক্ষিকা বৃন্দ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। প্রিন্সিপাল সাইফুর রহমান বলেন, এই বিদ্যালয়ের সুনাম অর্জনের জন্য সকলের সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন।