জকিগঞ্জে শ্রমিকদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা

Spread the love

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত জকিগঞ্জ উপশাখা (৭০৭) এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখা। বুধবার (২৩ জুলাই) বিকেলে জকিগঞ্জ বাজারস্থ শ্রমিক ইউনিয়ন অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিন এবং পরিচালনায় ছিলেন শ্রমিক ইউনিয়নের জকিগঞ্জ উপশাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম।
তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে। চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে শ্রমিক, দিনমজুর, পেশাজীবি ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় পাশে থাকবে এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের উপশাখা সভাপতি জুনেদ আহমদ, সহসভাপতি মঈন আহমদ, সাংগঠনিক সম্পাদক করিম আহমদ এবং ইসলামী আন্দোলনের উপজেলা এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান ফরিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মন্নান, কসকনকপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা হুসাইন আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন জকিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. ইজ্জাদ এবং ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক কাবুল আহমদ, কোষাধ্যক্ষ সাহেল আহমদ, সদস্য জসিম আহমদ জসু, আব্দুস ছামাদ সুমন, আব্দুল হালিম প্রমুখ।

সভা শেষে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের মাঝে সংগঠনের ক্যালেন্ডার ও ডায়েরি উপহার হিসেবে প্রদান করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *