
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের আয়োজনে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৫-এর বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং হিফজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ি প্রদান মাহফিল আগামী ১৬ আগস্ট, শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে দেশ-বিদেশের খ্যাতনামা ইসলামি ব্যক্তিত্বরা সিলেটে আগমন করছেন।
সিলেট নগরীর চণ্ডিপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল-এ আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মদীনা মুনাওয়ারার প্রখ্যাত বুযুর্গ, রাসূলুল্লাহ (সা.)-এর ৩৯তম বংশধর, হযরত শায়খ সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া ছাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেদ্দা থেকে আগত, রাসূল (সা.)-এর ৩৯তম বংশধর, প্রখ্যাত বুযুর্গ শায়খ সায়্যিদ উমর আহমদ আল হাবশী ছাহেব।
মাহফিলে সভাপতিত্ব করবেন মুরশিদে বরহক, উস্তাযুল উলামা হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী (বড় ছাহেব কিবলাহ ফুলতলী)।

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড সুত্রে জানাযায়, এই আয়োজনের মাধ্যমে হিফজুল কুরআনের গুরুত্ব তুলে ধরা এবং ছাত্রদের মনোবল বৃদ্ধির পাশাপাশি সমাজে কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড প্রতিষ্ঠা করেন হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.)