
একটা দেশ ঠিকভাবে চালানোর জন্য অনেক কিছু দরকার! যেমন: একটা ভালো সরকার, নিয়ম-কানুন, আইন, বিচার, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি। এসবের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘সংসদ’। কারণ সংসদ হচ্ছে সেই জায়গা, যেখানে দেশের আইন তৈরি হয় আর দেশের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সংসদ হচ্ছে দেশের অন্যতম গুরুত্বপুর্ণ স্থান, যেখানে দেশের জনগণের প্রতিনিধিরা বসেন। এই প্রতিনিধিদের আমরা নিজেরা ভোট দিয়ে নির্বাচিত করি। বাংলাদেশের সংসদে মোট ৩৫০ জন সদস্য থাকেন। এর মধ্যে ৩০০ জন সরাসরি সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। সংরক্ষিত ৫০টি আসন নারীদের জন্য বরাদ্দ । সংরক্ষিত আসনগুলোর সদস্যদের নির্বাচন করা হয় নির্বাচিত সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে।
আমি এমন সংসদ চাই, যেখানে আমাদের কথা বলা হবে। সংসদ সদস্যরা যেন শুধু নিজের দলের বা নিজের এলাকার কথা না ভাবেন বরং সব মানুষের ভালো-মন্দের কথা ভাবেন। আমি চাই এমন সংসদ যেখানে গরীব, দুঃখী, মেহনতি মানুষদের জন্য কথা বলা হবে। যেখানে বড়লোক আর গরীবের মাঝে কোন ভেদাভেদ থাকবে না।
সংসদ সদস্যরা যেন এমন হয়, যারা মানুষের পাশে দাঁড়ায়, মানুষের সুখ-দুঃখ বোঝে, যারা নিজে সুবিধা নেওয়ার জন্য রাজনীতি করে না। তারা যেন জনগণের জন্য কাজ করে। সংসদ যেন এমন হয় যেখানে ঝগড়া নয়, সুন্দর করে যুক্তি দিয়ে কথা বলা হয়।
আমি এমন সংসদ চাই, যেখানে কেউ কাউকে ছোট না করে একে অন্যের কথা শোনে। একসাথে দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করে।
সংসদ যেন এমন হয় যেখানে দেশের ভবিষ্যৎ নিয়ে ভালোভাবে চিন্তা করা হয়, মানুষের সমস্যার সমাধান খোঁজা হয়, আর যেখানে সবাই নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে।
সংসদ মানে শুধু একটা বড় ভবন নয় সংসদ মানে দেশের হৃদয়। যদি সংসদ ভালোভাবে চলে, তাহলে দেশও ভালোভাবে চলবে।
একটা শক্তিশালী সংসদ থাকলে দেশের মানুষও শান্তিতে থাকতে পারে, দেশের উন্নতি হয়।
এই জন্যই আমি চাই, আমাদের দেশে এমন একটা সংসদ থাকুক যেটা সত্যিকারের জনগণের পক্ষে কাজ করে, যেটা মানুষের বিশ্বাসের জায়গা হয়, আর যেটা দেশকে এগিয়ে নিয়ে যায়।
লেখক: আবু হাছান মাহদী
শিক্ষার্থী, ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা
