জকিগঞ্জ টিভি :: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাইন্ডেশন-এর বিভাগীয় সম্মেলন সম্পন্ন
২৯ নভেম্বর শুক্রবার, সিলেট নগরীর শাহজালাল মাজার গেইট সংলগ্ন মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: মামুনুর রহমান সিদ্দিকী, সিনিয়র জেলা সহকারী জজ,সিলেট।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,মো: আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট জেলা।
সভাপতিত্ব করেন, রক্তাঙ্গনের উপদেষ্টা রকিব আল মাহমুদ, পরিচালক, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, সিলেট বিভাগ।
সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ২য় বারের মতো রক্তাঙ্গন সামাজিক সংগঠন সিলেট-কে সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা গ্রহণকালে উপস্থিত ছিলেন রক্তাঙ্গন সামাজিক সংগঠন সিলেট-এর প্রতিষ্টাতা চেয়ারম্যান এইচ এন ইমরান, সভাপতি ইমরান লষ্কর ইমন, সাধারণ সম্পাদক মো: মোছলেহ্ উদ্দিন, আলমগীর সানি,সাকিল মাজহার রণী, মো:লিটন চৌধুরী, মাহফুজুর রহমান, নাজমুল, সোহাগ আহমদ সহ প্রমুখ।
সবশেষে রক্তাঙ্গন পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে আসক ফাউন্ডেশনের প্রতি, তাদের এই মহৎ কাজের মূল্যায়ন করার জন্য।