কালিগঞ্জে তুলার গুদাম পুড়ে ছাই ; সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

Spread the love

জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে আকস্মিকভাবে আগুন লেগে ছাই হয়েছে ফয়েজুর রহমান নামক এক ব্যবসায়ীর তুলার গুদাম।

২৯ নভেম্বর শুক্রবার, বিকেল আনুমানিক পৌনে পাঁচটায় আকস্মিকভাবে আগুন লাগে গুদামে। মুহূর্তের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশে। এ সময় বাজার ও এর আশাপাশ থেকে হাজারো মানুষ ভিড় করেন ঘটনাস্থলে। পরে, স্থানীয় সর্বস্তরের মানুষ ও ফায়ার সার্ভিসের দু’ঘণ্টাব্যাপী অভিযান শেষে নিয়ন্ত্রণে আসে আগুন।

উল্লেখ্য, আগুন নেভানোর কাজে নিয়োজিত একজন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, ফয়েজুর রহমানের গুদাম পুড়ে পাশে অবস্থিত একটি বাসায় আগুন লেগে যায়। এ সময় নগদ অর্থসহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিস পুড়ে গেছে বলে জানিয়েছেন বাসার মালিক।

আগুন নেভানোর কাজে ব্যস্ত এক যুবক

আগুনের সূত্রপাত সম্পর্কে স্পষ্টত কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটতে পারে৷


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *