আটগ্রামে ছাত্রদল নেতা কামরুল ইসলামের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামে জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা কামরুল ইসলাম-এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক উষ্ণ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শুক্রবার, ২৭ জুন রাতে ৩নং কাজলসার ইউনিয়ন ছাত্রদলের  সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে, স্থানীয় রুনা মান্না কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৩নং কাজলসার ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি নোমান আহমদ।
ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক ছাত্রনেতা, ৩নং কাজলসার ইউনিয়ন ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি কামরুল ইসলাম। তিনি তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের ভালোবাসা ও দোয়া আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় দেশ ও দলের পাশে থাকার চেষ্টা করব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য ইমরান আহমেদ তাপাদার, ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ন সম্পাদক কাওসার আহমদ জুমান, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি মিনহাজ আহমদ। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা কামরুল ইসলামের ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা, সাহসী নেতৃত্ব ও প্রবাসজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, কামরুল ইসলামের দেশে ফিরে আসা তরুণ সমাজকে আরও উজ্জীবিত করবে এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৩নং কাজলসার ইউনিয়ন কৃষকদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল খালিক, ৩নং কাজলসার ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হুমায়ুন রশিদ মামুন, কাজলসার ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জসিম আহমদ, সাবেক সহ-সভাপতি আবু তায়েব, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক তারেক আহমদ, প্রচার সম্পাদক খালেদ আহমদ, কাজলসার ইউনিয়ন ছাত্রদল নেতা নাবিল আহমদ,নাঈম আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৩নং কাজলসার ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম আহমদ।
অনুষ্ঠান শেষে ৩নং কাজলসার ইউনিয়ন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের পক্ষ থেকে কামরুল ইসলাম কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ৩নং কাজলসার ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি নোমান আহমদ এর বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *