জকিগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

Spread the love

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুন) জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দুই ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবির পক্ষে অবস্থান নেন। তাদের দাবির মধ্যে রয়েছে
নিয়োগবিধি সংশোধন,শিক্ষাগত যোগ্যতায় স্নাতক ডিগ্রি সংযুক্তি, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা,বেতন স্কেল উন্নীত করে ১১তম গ্রেডে উন্নয়ন, পেশাগত মর্যাদার স্বীকৃতি নিশ্চিতকরণ।

কর্মসূচিতে বক্তারা বলেন, “আমরা টিকাদানসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবামূলক কাজ করে থাকি, যা সম্পূর্ণ টেকনিক্যাল হলেও এখনো টেকনিক্যাল পদমর্যাদা পাইনি। ফলে পেশাগতভাবে আমরা বঞ্চনার শিকার হচ্ছি।”

তারা আরও জানান, দীর্ঘদিন ধরে স্মারকলিপি ও লিখিত আবেদন দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও সাড়া না পাওয়ায় তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আন্দোলনে নেমেছেন।

স্বাস্থ্য সহকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন,“যদি আমাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন না করা হয়, তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদানসহ সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।”
শেষে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর যৌক্তিক দাবিকে আন্তরিকভাবে বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার যেন দ্রুত ব্যবস্থা নেয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *