জকিগঞ্জে মানবসেবা ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

Spread the love

“সবুজায়নে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের অভিযাত্রা” এই শ্লোগানকে সামনে রেখে জকিগঞ্জে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মানবসেবা ফাউন্ডেশন। সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২৩ জুন) ইছামতি কামিল মাদরাসা ও মাতাগ্রাম হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে নানা জাতের গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মানবসেবা ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবী সংগঠন হিসেবে ২০১৯ সাল থেকে নানা সামাজিক ও মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে সেচ্ছায় রক্তদান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, ঈদসামগ্রী বিতরণ, গরিব ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, ক্লিন মুভমেন্ট এবং বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন।

সংগঠনের সদস্যরা জানান, মানবসেবাকে মূল লক্ষ্য ধরে তারা ভবিষ্যতেও পরিবেশ ও সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *