পলাশী দিবস উপলক্ষে লতিফিয়া একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Spread the love

সুজন উদ্দিন:::লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমির উদ্যোগে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (২৩ জুন ) সকাল ১০টা ৩০ মিনিটে একাডেমির কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় পলাশীর যুদ্ধের কারণ, পরিণতি এবং উপমহাদেশের ইতিহাসে এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বক্তারা বলেন, ১৭৫৭ সালের এই যুদ্ধ ছিল বাংলার ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়, যার মধ্য দিয়েই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা ঘটে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবনেতা ও সমাজসেবক মোঃ কামরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও সমাজকর্মী আবুল কালাম আজাদ এবং নুরুল ইসলাম নুরু। তাঁরা নবাব সিরাজউদ্দৌলার বীরত্ব, বিশ্বাসঘাতকতা এবং ঐতিহাসিক শিক্ষা নিয়ে বিশ্লেষণ তুলে ধরেন।

আলোচনা সভা শেষে একাডেমির মাসব্যাপী আয়োজিত হাতের লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *