জকিগঞ্জের নিখোঁজ ৬জনকে টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ

Spread the love

জকিগঞ্জের নিখোঁজ ৬ কে টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ

সিলেটের জকিগঞ্জ উপজেলার লোহারমহল গ্রামের দীর্ঘ সাতদিন ধরে নিখোঁজ থাকা ছয় যুবককে কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ এপ্রিল) রাত আনুমানিক টার দিকে টেকনাফ থানা পুলিশের একটি দল তাদের উদ্ধার করে।

উদ্ধারকৃতরা হলেন—জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুল আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), ছফর উদ্দিনের ছেলে খালেদ আহমদ (১৯) এবং মৃত সরবদি’র ছেলে আব্দুল জলিল (৪০)।

এরা সবাই কাজের সন্ধানে কক্সবাজার গিয়েছিলেন এবং এরপর থেকে তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। নিখোঁজের ঘটনায় তাদের পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, “টেকনাফ থানা পুলিশের সহযোগিতায় নিখোঁজ ছয়জনকে উদ্ধার করা হয়েছে। কীভাবে এবং কেন তারা নিখোঁজ হয়েছিলেন—সে বিষয়ে তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

এ ঘটনায় স্থানীয়ভাবে স্বস্তি ফিরে এসেছে নিখোঁজদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *