কক্সবাজারে গিয়ে নিখোঁজ: জকিগঞ্জের খলাছড়ার ছয় তরুণের সন্ধান নেই

Spread the love

নিজস্ব প্রতিবেদক :::
কক্সবাজারে রাজমিস্ত্রির কাজে গিয়ে নিখোঁজ হয়েছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লোহারমহল গ্রামের ছয় তরুণ। নিখোঁজদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ১৫ এপ্রিল তারা কাজে যোগ দিতে কক্সবাজার যান। পরদিন ১৬ এপ্রিল পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু এরপর থেকে তাদের সকলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজ তরুণরা হলেন—
১. রশিদ আহমদ (২০), পিতা মৃত লুকুছ মিয়া
২. মারুফ আহমদ (১৮), পিতা ফারুক আহমদ
৩. শাহিন আহমদ (২১), পিতা আজির উদ্দিন
৪. এমাদ উদ্দিন (২২), পিতা মৃত দুরাই মিয়া
৫. খালেদ আহমদ (১৯), পিতা ছফর উদ্দিন (ইউপি সদস্য)
৬. আব্দুল জলিল (৪০), পিতা মৃত সরবদির

ইউপি সদস্য ছফর উদ্দিন জানান, “তারা প্রতিবারের মতো এবারও কাজের জন্য কক্সবাজার গিয়েছিলেন। কিন্তু ১৬ এপ্রিলের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা থানায় জানিয়ে রেখেছি এবং গ্রামের কিছু মানুষ তাদের খোঁজে কক্সবাজারে গেছেন।”

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “পরিবারের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাদের কক্সবাজারের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।”

নিখোঁজদের দ্রুত সন্ধান চেয়ে পরিবার ও এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *