কলেজ ইউনিফর্মে টিকটক ভিডিও: হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের কড়া সতর্কবার্তা

Spread the love

নিজস্ব প্রতিবেদক :::
কলেজ ইউনিফর্ম ও ক্যাম্পাস ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি ও প্রকাশের ঘটনায় হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে। সোমবার (২১ এপ্রিল) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদের স্বাক্ষরে প্রকাশিত এক নোটিশে শিক্ষার্থীদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নোটিশে বলা হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সফর ও উৎসবে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হলেও কিছু শিক্ষার্থী সেই সুযোগের অপব্যবহার করছে। ইউনিফর্ম পরিহিত অবস্থায় এবং কলেজ ক্যাম্পাস বা ব্যানার ব্যবহার করে টিকটকে ভিডিও প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠানের মর্যাদা ও শৃঙ্খলা লঙ্ঘিত হচ্ছে বলে কর্তৃপক্ষ মনে করছে।

এ অবস্থায় কলেজ প্রশাসন চার দফা কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ইউনিফর্ম বা কলেজ সংক্রান্ত কোনো উপাদান ব্যবহার করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, পূর্বে প্রকাশিত ভিডিও মুছে ফেলার নির্দেশ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় ‘শূন্য সহনশীলতা’ নীতির প্রয়োগ।

অধ্যক্ষের স্বাক্ষরিত নোটিশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্পষ্টভাবে জানানো হয়, “এই নোটিশই চূড়ান্ত সতর্কতা। শিক্ষা প্রতিষ্ঠান কোনও সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে কন্টেন্ট প্রচারের মাধ্যম নয়, বরং শৃঙ্খলা, মূল্যবোধ এবং নৈতিকতার পাঠদানের স্থান।”

প্রতিষ্ঠানটির এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। কলেজের একাধিক অভিভাবক জানান, শিক্ষার্থীদের মনোযোগ যাতে লেখাপড়ায় কেন্দ্রীভূত থাকে, সে লক্ষ্যেই এমন সিদ্ধান্ত সময়োপযোগী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *