সালাম মেম্বার ওরফে ফকির মাস্তান কে গ্রেফতার করা নিয়ে যা বললেন সিলেটের এসপি

Spread the love

জকিগঞ্জ টিভি:: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড এর মেম্বার বহুল আলোচিত সমালোচিত, নানা অভিযোগে অভিযুক্ত সালাম মেম্বার ওরফে ফকির মাস্তান গ্রেফতার হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস লিখে যা বললেন সিলেটের এসপি ফরিদ উদ্দিন। জকিগঞ্জ টিভির পাঠকদের জন্যে সেই স্ট্যাটাস টি হুবুহু তুলে ধরা হলো –

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় একজন ইউনিয়ন পরিষদ সদস্য সামাজিক বিচারের নামে বাশেঁ ঝুলিয়ে এক ব্যক্তিকে বেধড়ক পেটাচ্ছেন। সামাজিক বিচারের নামে কাউকে অভিযুক্ত করে এ ধরনের মারধর আইন বর্হিভূত ও জঘন্য কাজ। ঘটনাটি আমাদের নজরে আসামাত্রই আমরা অনুসন্ধানে নামী। অনুসন্ধানে জানা যায় যে, ঘটনাটি ৪/৫ মাস পূর্বের।

ইতোপূর্বে এ ঘটনা সংক্রান্ত কোন তথ্য বা অভিযোগ থানা পুলিশকে অবহিত করা হয় নি। ভিডিওটি দেখার পর তাৎক্ষনিক ভুক্তভোগি ব্যক্তির সহিত যোগাযোগ করে মামলা করার অনুরোধ করি। অদ্য তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে জকিগঞ্জ থানার মামলা নং-২৪ তারিখ-২১/১১/২০১৯ রুজু করা হয়। ভিডিওটি ভাইরাল হবার সাথে সাথে অভিযুক্ত সালাম মেম্বার এবং তার সহযোাগীদের গ্রেফতারে গত রাত হতে দফায় দফায় বিভিন্ন থানা এলাকায় গ্রেফতার অভিযান পরিচালনা করে অদ্য বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় ভারতে পালিয়ে যাবার প্রাক্কালে কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা কারাবাল্লা নামক স্থান হতে গ্রেফতার করতে সক্ষম হই। এছাড়াও যার বাড়িতে ঘটনা সেই এবাদ মেম্বার এবং যে ব্যক্তিরা তার পায়ে রশি বেধেছিল সেই আনোয়ার হোসেন ও মো: শাহজাহান কে গ্রেফতার করি। গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সালাম মেম্বারে এর অন্যান্য অপরাধ সংক্রান্ত তথ্য উদঘাটনের জন্য এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের স্বার্থে আগামীকাল আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করে রিমান্ড এর আবেদন দাখিল করা হবে। ধন্যবাদ সকলকে যারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *