ইসলামি ব্যাংক কালিগঞ্জ শাখার উদ্বোধন আগামীকাল

Spread the love

জকিগঞ্জ টিভি:: ব্যাংকিং খাতের সকল সেবা নিয়ে কালিগঞ্জ বাজারে আগামিকাল উদ্বোধন হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট আউটলেট।

২৩ নভেম্বর শনিবার সকাল ১১ টায় কালিগঞ্জ বাজারস্থ চৌধুরী প্লাজার ২য় তলায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

এতে উপস্থিত থাকবেন শায়খুল হাদিস আল্লামা মকদ্দস আলী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান শাব্বির আহমদ, ইকবাল আহমদ তাপাদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, পৌর মেয়র খলিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, ব্যবসায়ী ও সংগঠক আব্দুল আজিজ প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুহাম্মদ সাঈদ উল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *