জকিগঞ্জ টিভির জনপ্রিয় উপস্থাপক রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী আজ

Spread the love

জকিগঞ্জ টিভি :: কিগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন জকিগঞ্জ টিভির জনপ্রিয় উপস্থাপক ও এমসি কলেজ রিপোর্টাস ইউনিটির সাবেক সদস্য রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের ৩ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকার সময় সিলেট-জকিগঞ্জ সড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।

রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী ছিলেন একাধারে সংবাদ উপস্থাপক, ইসলামী নাশীদ শিল্পী, এবং বহু গুণসমৃদ্ধ ব্যক্তিত্ব। তিনি ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র আবৃত্তি পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। রিসালাহ’র ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত তাঁর কন্ঠে গাওয়া ‘আমরা ভুলে যাই এই পৃথিবী নয়তো আসল ঠিকানা’ নাশীদটি ব্যাপক শ্রোতাপ্রিয় হয়। রেদ্বওয়ান মাহমুদ স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে লেখালেখি করতেন এবং বিভিন্ন জাতীয় দৈনিকের ফিচার লেখক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদান এবং সৃষ্টিশীলতা জকিগঞ্জের সংস্কৃতি ও মিডিয়ায় এক অবিস্মরণীয় ছাপ রেখেছে।

আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *