জকিগঞ্জে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং

Spread the love

আহমদ হোসাইন আইমান :: সিলেটের জকিগঞ্জ উপজেলার বেশকিছু দিন যাবৎ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়ে উঠেছিল। প্রতিটি পণ্যের দাম ক্রেতাদের নাগালের বাইরে থাকায় তারা রীতিমত হিমশিম খাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে রবিবার (২৭ অক্টোবর) দুপুরে বাজার মনিটরিংয়ে নামে উপজেলা প্রশাসন। জকিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা তাসলিমের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।

জকিগঞ্জ উপজেলার ভেতরের বাজার মনিটরিং করার সময় ব্যবসায়ীরা টের পেয়ে প্রতিটি পণ্যের দাম কমিয়ে আনেন। ব্যবসায়ীকে ২০,০০০ হাজার টাকা, জরিমানা করা হয়েছে। কালিগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে এ সকল ব্যবসায়ীদের জরিমানা করা হয়।

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রেতাদের নাগালে রেখে ন্যায্য মূল্যে বিক্রি ও বাড়তি দাম নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও মনিটরিং চলাকালে সংবাদকর্মীদের জানান জকিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা তাসলিম।

মনিটরিং কার্যক্রমে তাকে সহযোগিতা করেন জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এমদাদুল হক প্রমূখ।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনাকালে জকিগঞ্জ থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *