
সুজন উদ্দিন:
সুরমা ব্লাড ফাউন্ডেশন জকিগঞ্জ’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর,মঙ্গলবার আটগ্রামস্থ লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমিতে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে প্রায় শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়।

লতিফিয়া একাডেমির প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী আয়োজকদের প্রশংসা করে বলেন, “তরুণরা ইচ্ছা করলে দেশ পাল্টে দিতে পারে। রক্তদান একটি মহৎ কাজ, এবং তিনি আশা করেন সুরমা ব্লাড ফাউন্ডেশনের মাধ্যমে এই মহৎ উদ্যোগ অব্যাহত থাকবে।”

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সাংবাদিক এনামুল হক মুন্না, সুরমা ব্লাড ফাউন্ডেশনের সদস্য হাসিব তাপাদার, মোফাজ্জল আহমদ,ময়ফুল আলম মাহি,হাবিব আহমদ, অলিউর রহমান,জাহিদ হাসান মিলন, নাঈম উদ্দিন, সাইদুল ইসলাম, জুয়েল আহমদ, সাইফুর রহমান, মো সাকিল,হিরা ও মিরাজ হোসেন মাহিন প্রমুখ।
এমইউ/এন এ