জকিগঞ্জে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

Spread the love

জকিগঞ্জ টিভি :: কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্বের উদ্যোগে সিলেটের জনপ্রিয় ও সর্ববৃহৎ মেধা বৃত্তি ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সিলেট জেলা পূর্বের গুরুত্বপূর্ণ উপজেলা জকিগঞ্জ দুইটি কেন্দ্র ইছামতি ডিগ্রি কলেজ ও জকিগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় জকিগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় সাড়ে সাতশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রসংশা করেন।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।

মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র সমূহ পরিদর্শন করেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের সিলেট জেলা পূর্বের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম, সিলেট জেলা পূর্বের পৃষ্ঠপোষক হা: রেজাউল করিম সহ বিভিন্ন শিক্ষাবিদ ও প্রশাসনিক প্রতিনিধিরা। এছাড়াও মেধা বৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম জকিগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উক্ত উপজেলার কেন্দ্রসমূহে অতিথিরা শিক্ষার্থীদের পরীক্ষার হলসমূহে পরিদর্শন ও অভিভাবকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য উক্ত মেধা বৃত্তির ফলাফল আগামী ডিসেম্বর মাসে প্রকাশিত হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *