জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের উত্তরকূল টিনেজ স্টুডেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে উত্তরকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থী সকল ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ১৬ নভেম্বর উত্তরকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন ৭নং বারঠকুরী ইউ.পি. চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু।
বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব কাজী ফখরুল ইসলাম ও কাজী ফয়েজ আহমদ।
উত্তরকুল টিনেজ স্টুডেন্ট এসোসিয়েশন এর দায়িত্বশীলদের পাশাপাশি এতে উপস্থিত ছিলেন কাজী আব্দুল মুমিন, মোঃ অলিউর রহমান, কাজী আবু বকর সুফিয়ান, কাজী আবরার হামিম মাহদি, কাজী শাহজাহান ইসলাম শাহিন প্রমুখ।
বিজ্ঞপ্তি