জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের পরিচিত মুখ, বিশিষ্ট মরির ও আরটিভি’র সিলেট প্রতিনিধি হোসাইন আহমদ সুজাদ এর পিতা মো. আব্দুস শাকুর আজ ভোরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন থেকে ব্রেনস্ট্রোকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ সকাল ৬.৩০মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আজ বাদ আসর নিজ বাড়ীর সম্মুখে অনুষ্ঠিত হবে তার জানাযা।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, ডিরেক্টর জামাল আহমদসহ জকিগঞ্জ টিভি পরিবারের সদস্যরা।