জালালপুর আলিয়া মাদরাসায় আল্লামা বালাউটি র.-এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

Spread the love

জকিগঞ্জ টিভি:: জালালপুর জালালিয়া আলিয়া মাদরাসায় মাদরাসার সাবেক অধ্যক্ষ ও প্রখ্যাত বুযুর্গ আল্লামা বালাউটি ছাহেব র.-এর ঈসালে সাওয়াব মাহফিল ১৭ নভেম্বর রবিবার মাদরাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উস্তাযুল উলামা, শায়খুল হাদিস আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা ডা.মো.ছাফিউর রহমান ছাহেবজাদায়ে বালাউটি।
মাওলানা কবিরুজ্জামান এর সঞ্চালনায় ও গভর্নিংবডির সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন প্রভাষক মাওলানা এমদাদুর রহমান খান, গভর্নিং বডির সদস্য ইদ্রিস আলী তোরন মিয়া, জয়দু মিয়া, সহকারী অধ্যাপক শামছুল হক বিন আপ্তাব।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা জ.উ.ম আব্দুল মুনইম মঞ্জলালী, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মুকিত, গভর্নিংবডির সদস্যবৃন্দ ও শিক্ষক মণ্ডলী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *