শাহ মোঃ ফয়সল চৌরীর’র অর্থায়নে শাহবাগ স্কুল এন্ড কলেজে শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি : (নোমান আহমদ, বারহাল প্রতিনিধি) :: শাহ্ মোঃ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান শাহ্ মোঃ ফয়সল চৌধুরীর অর্থায়নে আজ ১৮ নভেম্বর সোমবার বিকাল ২টায় শাহবাগ হাই স্কুল এন্ড কলেজের শহিদ মিনারের ভিত্তি স্থাপন সম্পন্ন করা হয়েছে।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন করেন শাহবাগ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হাসান আহমদ চৌধুরী।

উপস্থিত ছিলেন শাহ্ মোঃ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের সচিব সাদিক আহমদ তাপাদার, গভর্নিং বডির দাতা সদস্য আব্দুল্লাহ চৌধুরী বেনা, গভর্নিং বডির অভিভাবক সদস্য বোরহান উদ্দিন চৌধুরী জামাল, গভর্নিং বডির অভিভাবক সদস্য প্রদীপ কুমার দাস, ট্রাস্টের নির্বাহী সদস্য ছদিওল হোসাইন, কলেজ শাখার ইসলামের ইতিহাসের প্রভাষক ইমদাদুল হক, স্কুল শাখার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক হোসেন, রাশেদুল ইসলাম, রাশেকুর রহমান প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহুরুল হক,আতিকুল হক শিব্বির, কাজী জাহিদ, তানভীর আহমদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন ট্রাস্টের নির্বাহী সদস্য আসাদ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল শাখার সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *