
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের স্বনামধন্য উইমেন্স মডেল কলেজের উদ্যোগে জকিগঞ্জ উপজেলার এসএসসি ও দাখিল উর্ত্তীণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১০ জুন) সকালে জকিগঞ্জ উপজেলার সোনার বাংলা কনফারেন্স হল-এ অনুষ্ঠিত ঝমকালো এই আয়োজনে প্রভাষক হেলাল হামামের সঞ্চালনা ও ইএসডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য জনাব ইফজাল আহমদ চৌধুরী এবং জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর। অতিথি হিসাবে আরও ছিলেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কুতুব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দর, জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আজির উদ্দিন, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাব্বির আহমদ, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছাত্তার, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ছালিক আহমদ চৌধুরী, ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক অনুকুল দাস, বিশিষ্ট সমাজসেবী প্রবাসী ইউনিটি নেতা ফারুক লস্কর প্রমুখ।

শুরুতে উইমেন্স মডেল কলেজ স্কুল শাখার সহকারী শিক্ষক জনাব মামুনুর রশীদের কুরআন তিলাওয়াতের পর অতিথিবৃন্দ ও কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উইমেন্স মডেল কলেজের চিফ একাডেমিক কোওর্ডিনেটর ও সিনিয়র প্রভাষক জনাব জাকিয়া সুলতানা। বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার

জকিগঞ্জ উপজেলার স্বনামধন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বরেণ্য ব্যক্তিত্বের মধ্যে আরও উপস্থিত ছিলেন শেরুলবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান জ্যোতি দেব, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হামিদ, সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদুল কবির, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ আহমদ, মাহমুদুর রহমান মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র।

, জকিগঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আলম, ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিম, হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান, হাজী আব্দুল আজিজ তাপাদার গার্লস একাডেমির পরিচালক মোস্তাক আহমদ, ইছামতি ‘ক’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল করিম, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ ফারহান প্রমুখ।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের শুভকামনা ও তাদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে আহবান জানান। শিক্ষাজীবনের প্রথম সাফল্যকে আরও বেশী অধ্যবসায়ের মাধ্যমে দীর্ঘস্থায়ী রূপ দিতে তারা শিক্ষার্থীদের উৎসাহিত করেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষে ইছামতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উর্মিলা আক্তার জনি ও ফুলতলী মডেল মাদ্রাসার শিক্ষার্থী ছাইদুর রহমান তাদের অনুভূতির মাধ্যমে উইমেন্স মডেল কলেজের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের উইমেন্স মডেল কলেজের পক্ষ থেকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।
সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি জনাব মনসুর আহমেদ লস্কর আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি টানেন।