জকিগঞ্জে এসএসসি ও দাখিল উর্ত্তীণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে উইমেন্স মডেল কলেজ

Spread the love

সিলেটের উইমেন্স মডেল কলেজের উদ্যোগে জকিগঞ্জ উপজেলার এসএসসি ও দাখিল উর্ত্তীণ পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১০ জুন) জকিগঞ্জ উপজেলার সোনার বাংলা কনফারেন্স হলে ঝমকালো আয়োজনে শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়েছে। ইএসডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ লস্করের সভাপত্বিতে ও প্রভাষক হেলাল হামাম ও উইমেন্স মডেল কলেজের ডকুমেন্টারি প্রেজেন্টেশন অনিতোষ দাশ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কুতুব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার, জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আজির উদ্দিন, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাব্বির আহমদ, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছাত্তার, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ছালিক আহমদ চৌধুরী, ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক অনুকুল দাস এবং বিশেষ আলোচক উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শেরুলবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান জ্যোতি দেব, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হামিদ, সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদুল কবির, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ আহমদ, মাহমুদুর রহমান মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র, জকিগঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আলম, ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিম, হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান, হাজী আব্দুল আজিজ তাপাদার গার্লস একাডেমির পরিচালক মোস্তাক আহমদ, উইমেন্স মডেল কলেজের স্কুল ইনচার্জ ও প্রভাষক মরিয়মুন্নেছা মল্লিকা, ইছামতি ‘ক’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল করিম, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, সাংবাদিক এনামুল হক মুন্না, হানিফ আহমদ সুমন, বিশিষ্ট সমাজসেবী প্রবাসী ইউনিটি নেতা ফারুক লস্কর, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ ফারহানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআনে পাক থেকে তেলাওয়াত করেন জিএমসি স্কুল শাখার সহকারী শিক্ষক মামুনুর রশিদ ও স্বাগত বক্তব্য রাখেন উইমেন্স মডেল কলেজের চিফ একাডেমিক কোঅর্ডিনেটর ও সিনিয়র প্রভাষক জাকিয়া সুলতানা।

অতিথিবৃন্দরা শিক্ষার্থীদের আলোচিত ভবিষ্যৎ জীবনের শুভকামনা ও তাদের কৃতৃত্বপূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। শিক্ষাজীবনের প্রথম সাফল্যকে আরো বেশী অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে তৈরী করতে হবে। এ সময় শিক্ষার্থীদের পক্ষে ইছামতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উর্মিলা আক্তার জনি ও ফুলতলী মডেল মাদ্রাসার শিক্ষার্থী ছাইদুর রহমান তাদের অনুভূতির মাধ্যমে উইমেন্স মডেল কলেজের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধিত শিক্ষার্থী ও অতিথিবৃন্দকে উইমেন্স মডেল কলেজের পক্ষ থেকে ক্রেস্ট সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *