
রামাদ্বান মাস এলেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বাড়ানোর প্রতিযোগিতায় নেমে পড়েন কিছু ব্যবসায়ী।
১০ মার্চ জকিগঞ্জের বিভিন্ন বাজার থেকে নিত্যপণ্যের দামের খোঁজ খবর নিয়ে জানা যায় –
খেজুর – প্রতি কেজি নাগাল -৩০০টাকা-৩৪০ টাকা, সারি- ৩১০টাকা-৩২০ টাকা, জিহাদী – ৩০০ টাকা, বস্তা খেজুর – ১৭৫টাকা -২২০ টাকা।
ছোলা (চানা) প্রতি কেজি – ৯৫ টাকা – ১১০ টাকা।
চিনি- প্রতি কেজি প্যাকেটজাত -১৪৪ টাকা, খুলা চিনি – ১২০ টাকা।
পিয়াজ – প্রতি কেজি দেশি – ৯৫ টাকা থেকে ১০০ টাকা, এলসি- ১২০ টাকা ১৩০ টাকা।
১১ মার্চ উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় উপজেলার সকল দফতরের প্রধানগণের উপস্থিতিতে সিলেট ৫ (জকিগঞ্জ কানাইঘাট) আসনের সাংসদ মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি উপজেলা নির্বাহি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণের প্রতি নির্দেশ দিয়েছেন রামাদ্বানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম ১২ মার্চ স্মারক নং – ০৫.৪৬.৯১৯৪.০০০.১৮. ০০৬.১৬.২১৩(১৫) উল্লেখিত স্মারকে রামাদ্বান মাস সহ ঈদুল ফিতর পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য স্থিতিশীল রাখা ও বাজার মনিটরিং জোরদার করার নিমিত্তে সহকারী কমিশনার (ভুমি) কে আহবায়ক ও অফিসার ইনচার্জ কে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।