
পানি উন্নয়ন বোর্ডের ৯ কোটি ৭০লক্ষ টাকা ব্যয়ে বন্যা পুনর্গঠন জরুরী সহায়তা প্রকল্পের শুভ উদ্বোধন১১ মার্চ, সোমবার প্রকল্পের শুভ উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি,সিলেট ৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।

এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, মাওলানা মাহমুদ হাছান চৌধুরী ফুলতলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, বারোঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার মঈন, জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ,জকিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত,জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমানসহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী ও সংশ্লিষ্ট শাখা কর্মকর্তা উপস্থিত ছিলেন।