
বিগত ১৩ জুন ২০২৩, মঙ্গলবার, লিবিয়ার রাজধানী ত্রিপলীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১৬ টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে জকিগঞ্জের ছেলে হাফিজ আবু তালহা দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশের পতাকাকে আবারো বিশ্ব দরবারে উচ্চকিত করায় হাফিজ আবু তালহাকে জকিগঞ্জবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদানের লক্ষে আজ বাদ আসর জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জের প্রবীণ আলিম মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতী আবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুস সবুর, ৫ নং জকিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, জামেয়া মোহাম্মদিয়া দারুস সুন্নাহ লামারগ্রামের শিক্ষা সচিব শায়খ মাওলানা আবদুস সাত্তার, প্রবীণ আলিম মাওলানা কুতুব উদ্দিন, বিশিষ্ট কবি এমএ ফাত্তাহ, মাওলানা আবদুল মুকিত, মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা আলাউদ্দিন তাপাদার, মাওলানা কেএম মামুন, মাইজকান্দি মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আবদুস সবুর,জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী এমএ কুদ্দুস, মোহাম্মদ আবদুল কাইয়ূম, মাওলানা আবদুস সালাম, জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ, হাফিজ মাওলানা ফুজায়েল আহমদ, আহমদ আল মনজুর, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা আবদুল কাদির ও আবদুল হামিদ, প্রমূখ।

সভায় মুফতী আবুল হাসানকে আহ্বায়ক ও মাওলানা মুখলিছুর রহমানকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট ‘বিশ্বজয়ী হাফিজ আবু তালহা নাগরিক সংবর্ধনা বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন:
যুগ্ম আহ্বায়ক: শায়খ মাওলানা ফয়জুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুস সবুর,
যুগ্ম সদস্য সচিব: মাওলানা কেএম মামুন,সদস্য: মাওলানা আলাউদ্দিন তাপাদার, মুফতী আবদুল হান্নান কাসিমী ছাহেবজাদায়ে মামরখানী রহ., মোহাম্মদ আবদুল কাইয়ূম ও ছাত্র নেতা আহমদ আল মনজুর।
সভায় আগামী ২০ জুন, মঙ্গলবার, বাদ আসর, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় সাধারণ সভা আহ্বান করে সংবর্ধনানুষ্ঠানের তারিখ নির্ধারণ ও বাস্তবায়ন উপ-কমিটি সমূহ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতি কামনা করা হয়।