
নিজস্ব প্রতিবেদক:
জকিগঞ্জের আটগ্রামে তারেক আমিন ফাউন্ডেশন, জালালাবাদ এর পক্ষ থেকে পবিত্র মাহে রামদ্বান উপলক্ষে এলাকার গরীব-দুঃখীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২২ শে মার্চ বুধবার সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
তারেক আমিন ফাউন্ডেশন, জালালাবাদ’র পরিচালনা কমিটির সহ-সভাপতি সুজন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য সালেহ আহমদ কবির, আটগ্রাম বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জালাল উদ্দীন, উপদেষ্টা বিলাল আহমদ, ফাউন্ডেশনের পরিচালনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সদস্য রুহেল আহমদ, শাহ শাহাবুদ্দিন পল্লব, জসিম উদ্দিন, সাফওয়ান আহমদ, আরহান সাকিল, জুয়েল আহমদ, সুলতান মাহমুদ তাহি, সাইফুল ইসলাম সাহিদ প্রমুখ।
অনুষ্ঠানের সূচনা লগ্নে ভিডিও বার্তার মাধ্যমে তারেক আমিন ফাউন্ডেশন,জালালাবাদ এর চেয়্যারম্যান তারেক আমিন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার যেকোনো বিপদ-আপদে সকলের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস প্রদান করেন। ভিডিও বার্তায় উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি সেলিম আহমদ। ফাউন্ডেশনের সহ-সভাপতি সুজন আহমদ উপস্থিত উপহার প্রত্যাশী সকলের উদ্দেশ্য বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পবিত্র মাহে রামাদ্বানের সেহরি ও ইফতারের সময় সূচির ক্যালেন্ডার উপস্থাপন করা হয় এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।