
সভাপতি আব্দুল বাতিন, সম্পাদক জাহিদ হাসান
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার আওতাধীন ইছামতী ডিগ্রী কলেজ শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল ১৯ মার্চ, রবিবার, বিকাল ২ ঘটিকার সময় ইছামতী দারুল উলুম কামিল মাদরাসা মসজিদে সম্পন্ন হয়।
কলেজ শাখার বিদায়ী সভাপতি আব্দুল হাসিব তাপাদার এর সভাপতিত্বে বিদায়ী সাধারণ সম্পাদক আরিফ আহমদ এর পরিচালনায় কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলার অফিস সম্পাদক আবু ছায়িদ মো. আশিক ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলার সদস্য আহমদ হোসাইন আইমান।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জকিগঞ্জ উপজেলার সাবেক সভাপতি মাওলানা মো. আবু সুফিয়ান, উপজেলা সহ সভাপতি তাহের আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ছাদিকুর রহমান, ইছামতী দারুল উলুম কামিল মাদরাসা শাখার সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন চৌধুরী, উপজেলা
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল আহমদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আব্দুল বাতিন চৌধুরী কে সভাপতি, জাহিদ হাসান মিলন কে সাধারণ সম্পাদক ও লাহিন আহমদ কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন-সহ সভাপতি মিজানুর রহমান মিলন, এহসানুল হক নাইম সহ সাধারণ সম্পাদক অলিউর রহমান, খালেদ আহমদ টিপু, সহ সাংগঠনিক সম্পাদক আলি নুর, প্রচার সম্পাদক মাজেদ আহম চৌধুরী সহ প্রচার সম্পাদক কাজি তানজির, অর্থ সম্পাদক সারওয়ার হোসেন ইমন,অফিস সম্পাদক আমিনুল ইসলাম, সহ অফিস সম্পাদক ফাহিম আহমদ, আবুল কাশেম, প্রশিক্ষণ সম্পাদক জুয়েল আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক জাবের আহমদ, কামরান হোসেন ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আনিস আহমেদ তিহাম, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আরাফাত আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আজহারুল ইসলাম, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাহিদ আহমদ, লায়েক আহমদ
সদস্য জাহেদ আহমদ, রায়হান আহমদ , নাইম উদ্দিন , শাহান আহমদ, দিলওয়ার বাদশাহ , আদনান হোসেন।