
শুক্রবার (১৭ মার্চ) ২ ঘটিকায় জকিগঞ্জের কামালগঞ্জস্থ আব্দুল মতিন তাপাদার কনভেনশন সেন্টারে খতমে কোরআন, মিলাদ মাহফিল, দোয়া ও শিন্নী বিতরণের মাধ্যমে দৃষ্টি নন্দন সেন্টারটির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা হোসাইন আহমদ তাপাদার, চাপঘাট মাদ্রাসার সুপার মাওলানা মাসুক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন লিমন, হোসেন আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ ।

ইফতেখার হোসেন মনজুর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেন্টারের পরিচালক খালেদ আহমদ কাজল, এছাড়াও বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হুছাইন আহমদ তাপাদার।