
জকিগনজ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী বলেছেন – মাদরাসা শিক্ষার্থীরা যোগ্য আলিম হওয়ার পাশাপাশি যাতে সুনাগরিক এবং দক্ষ জনসম্পদে পরিণত হতে পারে সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি ইছামতি কামিল মাদরাসার অতীত ঐতিহ্যের স্মৃতি রোমন্থন করে বলেন – আমি আশাবাদী আগামীতেও এই প্রতিষ্ঠান তার সেই ঐতিহ্য ধরে রেখে জাতিকে আরও যোগ্য মাুনষ উপহার দিতে সক্ষম হবে।

তিনি শিক্ষার্থীদের নৈতিক ও যোগোপযোগী এবং তথ্য প্রযুক্তির শিক্ষায় উৎকর্ষ সাধনে মনোনিবেশর আহবান জানান।
তিনি অদ্য ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার উদ্যোগে এবং মাদরাসার হবিবিয়া ছাত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরীর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – জকিগনজ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. আব্দুস সবুর, জকিগনজ টিভির ব্যবস্থাপনা পরিচালক জামাল আহমদ, মানবসেবা ফাউন্ডেশন জকিগনজের প্রতিনিধি কামরুল ইসলাম।
প্রভাষক মাওলানা মো. আব্দুল লতিফ শামীম ও সহকারী শিক্ষক মাষ্টার মুহি উদ্দিনের যৌথ উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন হবিবিয়া ছাত্র সংসদের ভিপি আহমদ হোসাইন আইমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – জিএস মিছবাহ উদ্দিন চৌধুরী, শিক্ষার্থী আমিনুল ইসলাম, মাশকুরা জান্নাত, প্রমূখ।

মানবসেবা ফাউন্ডেশন জকিগনজের একদল স্বেচ্ছাসেবকের সার্বিক ব্যবস্থাপনায় মাদরাসার প্রায় চার শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী ওলিউর রহমান, নাতে রাসুল পরিবেশন করেন খায়রুল ইসলাম, সংগীত পরিবেশন করেন সুমি আক্তার।

আরও উপস্থিত ছিলেন – গভর্ণিংবডির সহ-সভাপতি সফিকুল হক তাপাদার, অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার হারিছ উদ্দিন, কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সওদাগর সেলিম, মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল বাছিত, মাওলানা মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন তাপাদার, সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান ছিদ্দিক, মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম চৌধুরী, প্রভাষক মাওলানা হেলাল আহমদ, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল খালিক, মাষ্টার সিরাজ উদ্দিন, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেইন চৌধুরী, মাষ্টার মনির হোসেন, মাষ্টার হোসেন আহমদ খান প্রমূখ।