জকিগঞ্জ টিভি:: বৃহত্তর কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ, উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান ও এলাকার চিকিৎসা বিস্তারে মরণোত্তর চিকিৎসক সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১০ নভেম্বর সোমবার স্থানীয় আযকার কমিউনিটি সেন্টারে সকাল ১১টা থেকে শুরু হয় অনুষ্ঠান।
সংস্থার অর্থ সম্পাদক ও ব্যাংকার কাজী তাহের মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সাহিত্য সম্পাদক কামাল আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ( উপসচিব) মহাশয় দেবজিৎ কুমার সিনহা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
সংস্থার শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব বেলালের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ শামীম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদ, বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, সংস্থার উপদেষ্ঠা মাওলানা জিল্লুর রাহমান, আহসান আহমদ চৌধুরী প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন
প্রচার সম্পাদক শাহীন তালুকদার, সহ-অর্থ সম্পাদক সদরুল আলম চৌধুরী লিমন, জেড এস সি’র সভাপতি সাকিব আল হাসান প্রমূখ।
অনুষ্টানে ১৬ জন ছাত্র-ছাত্রীকে মেধা বৃত্তি প্রদান, ৩ জন অসহায় রোগীকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান ও এলাকার চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে অসামান্য অবদানের জন্য ৫ জন প্রতিযথশা প্রয়াত চিকিৎসক কে মরনোত্তর চিকিৎসক সম্মাননা প্রদান করা হয়।