আমেরিকা প্রবাসী এম এইচ মতিনের ইন্তেকাল ; বিভিন্ন মহলের শোক

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ সোসাইটি অব ইউ এস এ (আমেরিকা) ইন্ক এর সহ সভাপতি, নিউইয়র্ক ষ্টেট আওয়ামীলীগের কোষাধ্যক্ষ, জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নাধীন মোহাম্মদপুর গ্রামের এম এইচ মতিন আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল ১২ নভেম্বর মঙ্গলবার নিউইয়র্কের মাউন্ট সাইনাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উল্লেখ্য, তিনি সুদীর্ঘ কয়েক বছর থেকে আমেরিকায় বসবাস করছিলেন। আজ ১৩ নভেম্বর আমেরিকার সময় দুপুর ১:১৫ মিনিটে মসজিদ আল আমিনে জানাযা শেষে ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে তাকে দাফন করা হবে।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক এর উপদেষ্টা গিয়াস মজুমদার, সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান, সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম সহ সংগঠনের সদস্য ও প্রবাসী নেতৃবৃন্দ।

শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, ডিরেক্টর জামাল আহমদ প্রমূখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *