সিলেট কবি পরিষদ’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Spread the love


জকিগঞ্জ টিভি (গোলাপগঞ্জ প্রতিনিধি):: “বেঁচে আছি আমরা সাড়া, এক সাহিত্যে বাংলা ধারা” এই স্লোগানকে সামনে রেখে সিলেট কবি পরিষদ (সিকপ) এর প্রতিষ্ঠাবার্ষিকী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১০নভেম্বর) বিকাল ৪টায় সিলেটে একটি অভিজাত রেষ্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

সিলেট কবি পরিষদ এর সাধারণ সম্পাদক মান্না আহমদের সভাপতিত্বে ও টাইমস ট্রিবিউন টোয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক ফাহিম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি সফির আহমদ কামাল।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সদস্য হাফিজ ওসামার কোরআন তেলাওয়াত ও কোষাধ্যক্ষ হাফিজ তরিকুল ইসলাম স্বাগত বক্তব্যে রাখেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি জসিম জুহানী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিপন, তাহসিনুল কোরআন এর সম্পাদক মাওলানা মুহিবুর রহমান উসমান।

এছাড়া উপস্থিত ছিলেন বাটারিয়ান এর যুগ্ম আহবায়ক আহমেদ কবির রিপন, মনোরুপা কসমেটিক্স প্রোপাইটার সোহেল আহমদ, সিকপ এর সদস্য রাজু আলী চৌধুরীসহ প্রমুখ।

এ সময় আগত সবাইকে সংগঠনের সভাপতি আব্দুস সালাম রচিত কাগজের ফুল, অনুভবের জানালা, সোনামণিদের মিষ্টি ছড়া ও মান্না আহমদ ও আব্দুস সালাম রচিত সিকপের শত কবি বই উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহিবুর রহমান উসমান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *