
রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী ও নুরুল আমিনের মাগফিরাত কামনায় সিলেট মহানগর তালামীযের উদ্যোগে খতমে কুরআন ও দুআ মাহফিল সম্পন্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যোগে শাখার তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী ও এমসি কলেজ শাখার সহ-প্রশিক্ষণ সম্পাদক নুরুল আমিন এর রূহের মাগফিরাত কামনায় খতমে কুরআন, মীলাদ শরীফ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১১ নভেম্বর ২০২২, শুক্রবার, বাদ আছর হযরত শাহজালাল (র.) এর মাযার প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজুর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগঞ্জ দারুল কুরআন ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হবিবুর রহমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ আহমদ আল জামিল, সিলেট পশ্চিম জেলা সভাপতি কবির আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি আতিকুর রহমান সাকের, মারুফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, মহানগরীর সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম রেদওয়ান, সাবেক অর্থ সম্পাদক মাওলানা মওদুদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আরিফ মাহমুদ জামী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক গুলজার আহমদ, এমসি কলেজ সভাপতি কাওছার আহমদ, সিলেট সরকারি আলিয়া মাদরাসা সভাপতি আফজল হোসেন, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা সভাপতি মাহমুদুল হাসান, সিলেট মহানগরীর সদস্য আবুল বাশার, ৩নং ওয়ার্ড সভাপতি হোসাইন আহমদ, ৭নং ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম মুন্না, ৮নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম, ২৬নং ওয়ার্ড সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, ২৭নং ওয়ার্ড সভাপতি জায়দুল ইসলাম, মদন মোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ২১নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি রাহেল আহমদ চৌধুরী, ২৫নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি নাজমুল হাসান রাছেল, ২০নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নাইম আহমদ, ২৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নুরুল হাসান, মোগলাবাজার থানার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন রাজন প্রমুখ।