ইছামতি কামিল মাদরাসায় রেদ্বওয়ান মাহমুদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল-

Spread the love

জকিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ইছামতি দারুল উলূম কামিল মাদরাসা ‘ ফাজিল ২য় বর্ষ মেধাবী ছাত্র তরুন ছড়াকার ও সাংবাদিক, জকিগঞ্জ টিভির উপস্থাপক রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (৯ নভেম্বর) বাদ’যোহার ইছামতি মাদরাসা মসজিদে ইছামতি কামিল মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরী ‘র সভাপতিত্ব হবিবিয়া ছাত্র সংসদের ভি’পি আহমদ হোসাইন ও এজি এস মিছবাহ উদ্দিনের পরিচালনা উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদরাসা’ মুহাদ্দিস মাওলা. মো.আব্দুল বাছিত, মুহাদ্দিস মাওলানা ওয়ারিস উদ্দিন তাপাদার, আরবী প্রভাষক মাওলানা আব্দুল হাকিম চৌধুরী, আব্দুল লতিফ শামীম, হবিবিয়া ছাত্র সংসদের সাবেক পাঠাগার সম্পাদক হাছান আহমদ চৌধুরী, মানিকপুর ইউনিয়নের সাবেক সভাপতি আখতার হোসাইন চৌধুরী, মাজহারুল ইসলাম চৌধুরী, জয়নাল আবীদন চৌধুরী,

মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মরহুমের পিতা মাওলানা আহমদ আল কবির চৌধুরী, এক সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ মর্মান্তিক এই দূর্ঘটনায় নিহত মরহুম রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও তার তারুণ্যদ্বীপ্ত জীবনী নিয়ে আলোকপাত করেন। সাথে সাথে সড়ক দূর্ঘটনা পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *