
জকিগঞ্জের কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আগমন উপলক্ষে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৩ আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক এর সেক্রেটারি ও আমেরিকা প্রবাসী ইফজাল আহমদ চৌধুরী সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল।

এসময় উপস্থিত ছিলেন জুনেল আহমদ চৌধুরী ফারুক, প্রধান শিক্ষক কামাল আহমদ, সহকারী শিক্ষক রবুল আহমদ, ফারুক আহমদ, ফজলুল করিম চৌধুরী, সায়েক চৌধুরী, তোফায়েল চৌধুরী স্বপন প্রমুখ।