
ঘর পুড়েছে, পুড়েছে গবাদিপশু, অসহায় দারিদ্র এই পরিবারগুলোর পাশে হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী
গত ২৮জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় বাহুবল উপজেলার দক্ষিণ হিলালপুর গ্রামে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৪টি পরিবারের ঘরের যাবতীয় আসবাবপত্রসহ গৃহ পালিত গবাদিপশু । ভয়াবহ এ আগুনে পুড়ে ৪টি পরিবারের ঘরসহ ধান ও ঘরের ভিতরে থাকা সব কিছু পুড়ে ছাই। র্নিবাক নিঃস্ব পরিবারের সদস্যদের পড়নের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই।
আলহামদুলিল্লাহ আজ হযরত বড় ছাহেব কিবলাহ MANCHESTER SHAHJALAL COMMUNITY,CHARITY DINNER BY THE GENEROUS MUSLIM COMMUNITY OF COVENTRY, লতিফি হ্যান্ডস ও জহুরা বেগম এর অর্থিক সাহায্যে ৪টি পরিবারের ঘর নির্মান করে দেন। তাছাড়া প্রত্যেক পরিবারকে দেওয়া হয় ১টা চকি (কাট), ১টা লেপ, ১টা তুষক, ২টা বালিস, ২টা হাড়ি-পাতিল, ১ চালের ড্রাম, ১টা কলস, ৪কেজি চিরা, ১টা ভেড়ি, মগ প্রতিজন ১টা করে, ১টা জগ, ১টা বালতি, ১টা ছাতা, ১টা লাইট, প্রত্যেক জনকে জুতা, প্লেইট প্রতিজন, ১টা মশারী, ১টা বিছানার চাদর এবং প্রত্যেকের জন্য কাপড় ।