
ফ্রান্স থেকে আব্দুর রশীদ চৌধুরী:: ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে প্রথম বারের মত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ২০২২ আয়োজন করল ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব, এ প্রশিক্ষণে বাংলাদেশী বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করে ।
প্যারিসের সেন্ট ডেনিস এলাকার একটি অত্যাধুনিক হলে এই বুনিয়াদি প্রশিক্ষনে
জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গনমাধ্যম সংস্থা ডয়েচে ভেলে প্রধান ও জনপ্রিয় টকশো উপস্থাপক সাংবাদিক খালেদ মুহিউদ্দীন উপস্থিত থেকে এই প্রশিক্ষণ প্রদান করেন।
ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুলের উপস্থাপনায় সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশ দুতাবাসের মিনিস্টার (রাজনীতি ) কাজী এহসানুল হক ।
বিশেষ অথিতি ছিলেন দুতাবাসের হেড অব চ্যান্সারি ওয়ালিদ বিন কাসিম।
সাংবাদিক খালেদ মহিউদ্দিন বলেন,সাহসের সাথে সাংবাদিকতা করতে হবে ,কারো কাছে মাথা নত করে নয় এবং সত্যের পথে হাঁটতে হবে।
নীতি এবং নৈতিকতার জায়গা থেকে সাংবাদিক পেশার মর্যাদা সমুন্নত রাখতে হবে।
সাংবাদিকতা করতে হলে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুইটা বিষয়ের উপর জ্ঞান থাকতে হবে এবং এগুলো প্রয়োগ করতে হবে। সিঙ্গেল সোর্সের ভিত্তিতে কখনো সংবাদ প্রকাশ করা উচিত নয় যতক্ষণ না পর্যন্ত ডাবল সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং এর বস্তুনিষ্ঠতা নিশ্চিত না হওয়া যাবে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সে অভিযোগকারীর বক্তব্য নিতে হবে এবং ভিকটিমের বক্তব্য পর্যালোচনা করে সংবাদ প্রকাশ করতে হবে।
প্রশিক্ষণ শেষে অংশ গ্রহনকারী প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলেদেন অতিথি বৃন্দরা।