বর্ষপৃূর্তি উপলক্ষ্যে দরিদ্র মেধাবী এক ছাত্রের লেখাপড়ার যাবতীয় ব্যায় বহন করে হৃদয়ে জকিগঞ্জ

Spread the love

জকিগঞ্জ টিভি :: হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর বর্ষপৃূর্তি উপলক্ষ্যে দরিদ্র মেধাবী এক ছাত্রের লেখাপড়া যাবতীয় ব্যায় বহন করে হৃদয়ে জকিগঞ্জ।

বৃহস্পতিবার ( ২৮ জুলাই) জামেয়া দারুল আজহার এর হল রুমে হৃদয়ে জকিগঞ্জ সিলেট, এর বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও দরিদ্র মেধাবী ছাত্র আবু তা‌হের তা‌সি‌নের ৪র্থ শ্রেণী থে‌কে ১০ম শ্রেণী পর্যন্ত পড়ালেখার যাবতীয় ব্যায় বহন করে

জামেয়া দারুল আজহার এর পক্ষ থেকে সমাজ সেবায় অবধানের স্বীকৃতি স্বরুপ হৃদয়ে জকিগঞ্জ পরিবার কে সম্মাননা প্রদান করে।

হৃদয়ে জকিগঞ্জ, সিলেট এর সভাপতি শাহিদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর এর পরিচালনায়, অনুষ্টানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জাহেদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক আহমেদ আব্দুল কুদ্দুস, জামেয়া দারুল আজহার এর প্রিন্সিপাল হামিদ জালাল,সাংগঠনিক সম্পাদক আহমেদ সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, অর্থ সম্পাদক জুনেদ আহমেদ, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আহমেদুল হোসাইন, প্রমুখ।

সবশেষে হাফিজ মোস্তাকিম সাহেবের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *