জকিগঞ্জ টিভি:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে জকিগঞ্জ উপজেলাধীন ৮ নং কসকনকপুর ইউপি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
৮ নভেম্বর শুক্রবার বিকেল তিনটায় ইউনিয়ন অফিস বাজারে অনুষ্ঠিত হয় সভা। আব্দুল হাই এর সভাপতিত্বে ও আব্দুস ছাত্তার মছনুর এর পরিচালনা অনুষ্ঠিত হয় সভার কার্যক্রম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ইকবাল আহমদ, এম.এ. শহীদ তাপাদার শামীম, আফজল হোসেন, ডাক্তার হারিছ উদ্দিন প্রমূখ।
সভায়, বিগত দিনের সব গ্লানি ভূলে আওয়ামীলীগের পরবর্তী প্রতিটি কর্মসূচি সুনিপুণভাবে পরিচালনার বিষয়টি গুরুত্বারোপ করেন বক্তারা।