দারুল আজহার মডেল মাদ্রাসার ইবতেদায়ী, জেডিসি স্কলারশিপ অ্যাওয়ার্ড বিতরণ সম্পন্ন

Spread the love


জকিগঞ্জ টিভি:: জ্ঞান এমন এক আলো যা সর্বযুগে সর্বত্র কাজে লাগে। গভীর সাগরের নীচে কিংবা সপ্তাকাশের উপরেও জ্ঞান, প্রজ্ঞা প্রভাব ফেলতে পারে। পৃথিবীতে যত জ্ঞানীই খ্যাতিমান হয়েছেন সকলেই মেধা এবং সময়কে কাজে লাগিয়েছেন।

গত ৩১অক্টোবর ২০১৯ রোজ বৃহস্পতিবার দুপুরে দারুল আজহার মডেল মাদ্রাসা সিলেট ক্যাম্পাস কর্তৃক আয়োজিত ইবতেদায়ী, জেডিসি স্কলারশীপ বিজয়ীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার উপরোক্ত কথাগুলো বলেন।

মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মনজুরে মাওলার সভাপতিত্বে ও শিক্ষক হাফিজ শাহিদ হাতিমীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট সরকারি কলেজের শিক্ষক ও দারুল আজহার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা ইমদাদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. সৈয়দ খালেদ রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দারুল ক্বেরাত আল মাদানীয়া বোর্ডের মহাপরিচালক মাওলানা হুমায়ূন কবির বাবর, দারুল আজহার মডেল মাদ্রাসা ওসমানীনগর ক্যাম্পাসের প্রিন্সিপাল মুফতি মিনহাজ উদ্দিন মিলাদ। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আব্দুল হান্নান। সুধী শুভাকাঙ্খী প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা সফিউল্লাহ মাসউদ, ইমরুল কয়েস লোদী, মুফতি এহতেশামুল হক কাসেমী, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা সামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, হাফিজ আবুল হোসেন সুফী। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা নাজিফুল হক, মাওলানা হাফিজ ফয়েজ উদ্দিন, মাওলানা হাফিজ আসাদুর রহমান।
হাফিজ আনোয়ার হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানের ২০১৭ ও ২০১৮ সালের ইবতেদায়ী ও জেডিসি বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন আজহার শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। ছাত্রদের পক্ষে আরবীতে বক্তব্য রাখেন খুবাইব আহমদ শাকির, ইংরেজিতে বক্তব্য রাখেন সানজিদা তাহসিন। বিজ্ঞপ্তি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *