শেরুলবাগ প্রবাসী মানবকল্যান সংস্থার পক্ষ থেকে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ

Spread the love

শেরুলবাগ প্রবাসী মানবকল্যান সংস্থার পক্ষ থেকে গত ০৬ জুলাই ২০২২, রোজ বুধবার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ১৪০ পরিবারের মধ্যে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এতে জামডহর, লাফাকোনা, মাঝর গ্রাম, গড়র গ্রাম, বড়চালিয়া, উজিরপুর সহ আশপাশের অনেকগুলো গ্রামের বানবাসীদের মধ্যে ত্রান ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার অর্থ সম্পাদক তানভীর আহমেদ রাসেল, সহ অর্থ সম্পাদক কবির আহমদ, আযহার সহ প্রমুখ।

সংস্থার সভাপতি নজরুল ইসলাম বলেন, একঝাঁক উদ্যমী প্রবাসী ভাইদের পরিশ্রম আর দেশ ও প্রবাসের মহৎপ্রাণ ব্যক্তিদের সহযোগিতায় বন্যায় অসহায় মানুষদের মধ্যে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা সম্ভব হয়েছে। মানবিক সহায়তার জন্য সকল ভাইদের প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আপনাদের অনুদান আমাদের সংস্থায় পাঠাতে চাইলে বিকাশ করুন +880 1736-711933 নাম্বারে।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *